Home বাংলাদেশ নিউ ইয়র্কে জাতীয় শোক দিবস উদযাপনের প্রস্তুতি

নিউ ইয়র্কে জাতীয় শোক দিবস উদযাপনের প্রস্তুতি

আয়োজনে জ্যাকসন হাইটস এলাকাবাসী ইনক্

by Chokh News

চোখ প্রতিবেদন: প্রতিবছরের ন্যায় এবছরও নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০ তম  শোক দিবস উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে এলাকাবাসীর পক্ষে দোয়া মাহফিল, খাবার বিতরণ, এগার শত জায়নামাজ বিতরণ, ব্লাড ডোনেশন ও গাছের চাড়া বিতরণ করা হবে।

জ্যাকসন হাইটস এলাকাবাসী ইনক্-এর সভাপতি শাকিল মিয়া ও সাধারণ সম্পাদক জেড আলম নমী জানিয়েছেন,  অনুষ্ঠান শুরু হবে ১৫ আগস্ট শুক্রবার দুপুর  তিনটায় দারুল হিদাইয়া মসজিদে দোয়া মাহফিলের মধ্য দিয়ে এবং শেষ হবে সন্ধ্যা ৯.০০টায়। তিনি উক্ত শোক দিবসের  অনুষ্ঠানে  সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।

উল্লেখ্য যে, জ্যাকসন হাইটস এলাকাবাসী ইনক্ ২০০৩ সাল থেকে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  শোক দিবস পালন করে আসছে।

You may also like

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More